চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর  জন্মদিন

আমাদের ডেস্ক :    |    ১২:১৯ পিএম, ২০২২-০১-০১

আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর  জন্মদিন


আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর  ৫৪ তম জন্মদিন।

 ১৯৬৯ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্মগ্রহণ করেন তিনি। ভাষা সৈনিক মরহুম ছৈয়দুর রহমান চৌধুরীর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী। ৬ বোনের একভাই তিনি। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালনে এখনো আছেন মমতাময়ী  মায়ের পরশে, পদতলে। প্রাণোচ্ছ্বল এই মানুষটির সেই মা এখন সবকিছু, আশা-ভালোবাসা-ভরসার কেন্দ্রস্থল। 

১৯৮১ সালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন থেকে লেখালেখি শুরু। ১৯৯০ সালে ডিগ্রী পাস করার পর পুরোপুরি শুরু লেখালেখি ও সাংবাদিকতা। দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাও করেন ১৯৯০ সালে। সেই থেকে যাত্রা, বর্তমানে পুরো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন তিনি। খুজে নিয়েছেন কোথায় অসহায় মানুষ আছে, কোথায় মানুষের হাহাকার, যন্ত্রণা। দিন শেষে দাঁড়িয়েছেন সেইসব অসহায়-নির্যাতিত-ক্ষুধার্ত মানুষের পাশে। 


 জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক।  কৃতি এই সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান চৌধুরীর জন্মদিনে আমাদের গ্রুপ অব কোম্পানি পরিবােরের পক্ষ থেকে জানাই  শুভেচ্ছা।

এই দিনে জন্মদিন উপলক্ষে দেশের বাইরেসহ নানা জায়গা থেকে জানানো হয় শুভেচ্ছা। 

জন্মদিনে হাসি-আনন্দের এই পরিবেশে উৎফুল্ল চিত্তে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের এইদিনে  মহান অল্লাহতায়ালা আমাকে এই ভুবনে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ ও ঋণী আমার জন্মদাতা পিতা ও মাতার প্রতি।  আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি সারাটাজীবন বেচে থাকতে চাই। চাই আপনাদের ভালোবাসা। আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই । বিশেষ করে সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষের পাশে দাড়াতে চাই। প্রতিবছর আমার এই জন্মদিন আমাকে সেই কথায় মনে করিয়ে দেয় যে আমার হায়াত আরেকটা বছর বাড়লো, আমাকে মানুষের জন্য কিছু করে যেতে হবে। আজ আপনারা যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, দেশ- বিদেশ থেকে ফােনে আমার খোজ খবর নিয়েছেন তাদের প্রত্যেকর কাছেই আমার ভালোবাসা ও শুভকামনা রইল।

 


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর